সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নেতৃত্ব ফিরে পেলেন সাকিব

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আবারও জাতীয় দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। টাইগারদের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ব্যর্থতার কারণে সম্প্রতি টেস্ট দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন মুমিনুল হক। এর পরই গুঞ্জন উঠে, সাকিব আল হাসানের কাঁধেই অধিনায়কের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি। বোর্ড কর্তাদের বিভিন্ন সাক্ষাৎকারেও সেই ইঙ্গিত মেলে। অবশেষে সেটাই সত্যি হলো। বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে বোর্ডের জরুরি মিটিং বসে। সেখানেই সাকিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়ো হয়। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো জাতীয় দলের নেতৃত্বে বসলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। বর্তমানে টেস্টে বাংলাদেশ দলের সেরা ব্যাটার তিনি। সাদা পোশাকে গত দুই বছর ধরেই দারুণ ছন্দে আছেন লিটন। বিসিবিও তার ওপর আস্থা রাখতে চাইছে।