সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার (২রা জুন) এ তথ্য জানিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি বলেছেন, গত বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শরীরে মারাত্মক কোনো উপসর্গ নেই। কংগ্রেস সভানেত্রী বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন সুরজেওয়ালা। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সোনিয়াকে ডেকেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত বুধবার নোটিশ পাঠানো হয়েছে তাকে। আসন্ন রাজ্যসভা ভোটের জন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন সোনিয়া। ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গান্ধীকে বুধবার পৃথক নোটিশ পাঠিয়েছিল ইডি। বৃহস্পতিবার (২রা জুন) তাকে ইডি’র দফতরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেখানে হাজির হননি। সূত্র : আনন্দবাজার