সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

১৭ জুলাই থেকে রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আগামী ১৭ জুলাই থেকে ঈদের দিন ২১ জুলাই পর্যন্ত ৫দিন রাজধানী ঢাকায় কোরবানি পশুর হাট বসবে। ইজারাদাররা পশু বিক্রি শুরুর দুই দিন আগে এই হাটগুলোর প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। দুই সিটি করপোরেশনের ইজারা দেওয়া ১৯টি অস্থায়ী হাটের ইজারাদারদের এই শর্ত দেওয়া হয়েছে। এ ছাড়া হাট পরিচালনার জন্য আরও ৪৬টি শর্ত মানতে হবে ইজারাদারকে। সোমবার (১২ জুলাই) দুই সিটি করপোরেশনের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, আমরা ইজারাদারদেরকে পশু বিক্রি করার জন্য ৫দিন সময় দিয়েছি। যেহেতু আগামী ২১ জলাই পবিত্র ঈদুল আজজা উদযাপিত হবে, সেহেতু ১৭ জুলাই থেকে তারা পশু বিক্রি করতে পারবেন। আর ১৫ জুলাই থেকে পশুর হাটের প্রস্তুতি নিতে পারবেন। অপরদিকে উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, আমাদের একটি স্থায়ী হাটসহ মোট ১০টি কোরবানি পশুর হাট বসবে। এই হাটগুলো ঈদের দিনসহ তার আগের পাঁচ দিন বসবে। অর্থাৎ ১৭ জুলাই থেকে হাটে বিক্রি শুরু হবে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি পালন করতে হবে।