সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ধুমধাম করে দুই কুকুরের বিয়ে

অনলাইন ডেস্ক :

ধুমধাম করে কাল্লু এবং ভুরি নামে দুটি কুকুরের বিয়ে দেওয়া হলো। বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের হামিরপুরে। হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের আচার-অনুষ্ঠানের মতোই ছিল সব আয়োজন। রীতিমত বরপক্ষ ও কনে পক্ষের বাড়িতে ‘বারাত’ নিয়েও যায়। জড়ো হয়েছিল আশপাশের লোকও। ব্যান্ডের ব্যবস্থাও করা হয়। সেই ব্যান্ডের তালে তালে নাচেন উভয়পক্ষের লোকজন। শেষে আয়োজন ছিল ভূরিভোজের। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, হামিরপুর জেলার সুনখার গ্রামের দ্বারিকা দাস মহারাজের ‘বর’ কুকুর কাল্লু এবং পারচাচ গ্রামের মহন্ত অর্জুন দাসের ‘কনে’ কুকুর ভুরির এই বিচিত্র বিয়েতে অন্তত ৫০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গহনা পরানোও হয়েছে ‘কনে’ কুকুকে। তবে কেন ঘটা করে কুকুর দুটির বিয়ে দেওয়া হলো তা জানা যায়নি। সামাজিকমাধ্যমে বিয়ের এই ভিডিও এরইমধ্যে প্রায় দুই লাখ মানুষ দেখেছেন। অনেকে আবার বিয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন।