সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

রুশ হামলায় ২৬৩ শিশু নিহত

অনলাইন ডেস্ক :

রাশিয়ার আগ্রাসন ও পরবর্তী সংঘাতে ইউক্রেনে এখন পর্যন্ত ২৬৩ শিশু নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হামলায় আরও আহত হয়েছে ৪৬৭ জন শিশু। ইউক্রেনের যেসব অঞ্চলে বেশি শিশু হতাহত হয়েছে তার মধ্যে রয়েছে দোনেতস্ক অঞ্চলে ১৯০জন, কিয়েভে ১১৬ জন, খারকিভে ১১২ জন, চেরনিহিভে ৬৮ জন, লুহানস্কে ৫৩ জন, খেরসনে ৫২ জন, মিকোলাইভে ৪৭ জন, যাপোরিজিয়ায় ২৯ জন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১০৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।