সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ড্যারিল মিচেলের আক্ষেপ নেই

অনলাইন ডেস্ক :

ট্রেন্টব্রিজে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে শেষ ব্যাটার হিসেবে আউট হন মিচেল। তবে ডাবল সেঞ্চুরি মিস করলেও আক্ষেপ নেই তাঁর। টেস্টের দ্বিতীয় দিন শেষে মিচেল বলেন, ‘সত্যি বলছি, ব্যক্তিগতভাবে ডাবল সেঞ্চুরি আমার কাছে বড় কিছু নয়। টেস্ট ম্যাচ জিততে সহায়ক হতে পারে এমন অবদান রাখতে পারাটাই দারুণ ব্যাপার। সেঞ্চুরি অতিক্রম করা যে কোনো ইনিংসই ভালো। তাই আমি শুধু চেষ্টা করছিলাম দলের জন্য ভালো কিছু করতে। ’শেষ উইকেট জুটিতে ট্রেন্ট বোল্টের সঙ্গে ৩৩ রান যোগ করেন মিচেল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শেষ দিকে গিয়ে (ট্রেন্ট) বোল্টির সঙ্গে ব্যাটিং করা সবসময় মজার। সে সবসময় বিনোদন দিয়ে থাকে। ’এদিকে, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন চলছে। নিউজিল্যান্ডের ৫৫৩ রানের জবাবে ২ উইকেটে ১৬৯ রান তুলেছে ইংল্যান্ড। ওলি পোপ ৭৮ ও জো রুট ১৫ রানে ব্যাট করছেন।