সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

অবসর ভেঙে টেস্টে ফিরতে চান মঈন আলি

অনলাইন ডেস্ক :

কয়েক মাস আগেই পাকিস্তানে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে অস্ট্রেলিয়া। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে ইংল্যান্ডও পাক সফরে যাবে। আর এই সিরিজে ইংলিশদের হয়ে টেস্ট খেলতে চান মঈন আলি। সে জন্য সাদা ফরম্যাটের ক্রিকেট থেকে নেওয়া অবসর ভাঙতেও রাজি এই অলরাউন্ডার। রঙিন পোশাকে ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মঈন আলি, টেস্টেও ছিলেন। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। কারণ হিসেবে দেখান, টানা পাঁচ দিন মনোযোগ ধরে রাখতে না পারার অজুহাত। এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। নতুন কোচ ও অধিনায়কের অধীনে খারাপ সময় পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছে দলটি। সেটি দেখেই হয়ত আবারও টেস্টে ফেরার ইচ্ছে জেগেছে মঈন আলির। অবশ্য তাঁর আদিবাড়ি পাকিস্তান। মঈনের জন্ম বার্মিংহামে হলে তাঁর দাদা ছিলেন আজাদ কাশ্মিরের। এখন ইংল্যান্ডের হয়ে খেললেও পাকিস্তানের প্রতি শিকরের টান তো আছেই। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠনে মঈন আলি বলেন, ‘যদি ম্যাককালাম আমাকে দলে চান, তাহলে অবশ্যই আমি পাকিস্তানে খেলবো। সেখানে সুপার লিগ খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু ইংল্যান্ডের হয়ে খেলা আর সেখানকার ঘরোয়া ক্রিকেটে খেলার মাঝে অনেক পার্থক্য। সেখানে ইংল্যান্ডের হয়ে খেলাটা দারুণ ব্যাপার হবে।’