সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ডুবে যাওয়া জাহাজে পদ্মা সেতুর ১৮ কোটি টাকার মালামাল

নিউজ ডেস্ক :

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে এমভি হ্যাং গ্যাং-১ নামের ডুবে যাওয়া জাহাজে পদ্মা সেতু প্রকল্পের এক হাজার ২০০ টন ওজনের লোহার মালামাল রয়েছে। এসব মালামালের বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের। তিনি জানান, ডুবে যাওয়া জাহাজে সেতুর রেললাইন প্রকল্পের ওয়ার্কওয়ে, রেলিংয়ের মালামাল রয়েছে। সেসব মালামালে যদি কেজি ধরে বিক্রি করা হয় তবুও মূল্য প্রায় ১০ কোটি টাকা। লোহার সামগ্রীগুলো প্রস্তুত করা, ফলে দাম দ্বিগুণ হবে। এক হাজার ২০০ টন ওজনের প্রস্তুত মালামালের বাজার মূল্য দাড়াবে প্রায় ১৮ কোটি টাকা। নির্বাহী প্রকৌশলী আরো বলেন, এর মধ্যে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার কাজে চট্টগ্রাম বন্দর থেকে ক্রেন রওনা হয়েছে। গত মঙ্গলবার ক্রেন ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে যেতে পারেনি। আজ (বুধবার,১৪ জুলাই) ক্রেন পৌঁছে উদ্ধার অভিযান শুরু করবে। মালামালসহ ডুবে যাওয়া জাহাজের নিরাপত্তায় নৌ-পুলিশ ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে মুন্সিগঞ্জে আসার পথে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে আরেকটি ডুবে যাওয়া জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় পদ্মা সেতুর মালামালবাহী জাহাজ এমভি হ্যাং গ্যাং-১। তবে এ সময় জাহাজে থাকা ১৩ জন ক্রুকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। এমভি হ্যাং গ্যাং-১ জাহাজটি পরিচালনা করছে এমজেড শিপিং লাইনস।