সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

লালমনিরহাটের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভল চন্দ্র সাদ্দাম (৩৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ থেকে ভারতের চার গজ অভ্যন্তরে তার লাশ পড়ে আছে বলে জানা যায়। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৪ জুলাই) ভোরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিসতলী সীমান্তের মেইন পিলার ৯২০ এর সাব পিলার ৮ এর কাছে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম একই ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু চন্দ্রের ছেলে। বিজিবি জানায়, সাদ্দাম ভেলাবাড়ী দুলালী সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দলের সঙ্গে ভারতের হিজলতলা গ্রাম দিয়ে গরু আনতে যান। ভোরে সবাই মিলে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ ৭৫ ব্যাটালিয়নের রানীনগর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় সবাই পালিয়ে আসে। তবে ঘটনাস্থালে সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ছাড়া আরও দুজন গুলিবিদ্ধ হন। তাদের গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। ভেলাবাড়ী ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার রজব আলী বলেন, ঘটনার পর থেকে বিএসএফ বাংলাদেশ থেকে চার গজ দূরে ভারতের ভেতরে লাশটিকে ঘিরে রেখেছে। এ বিষয়ে আদিতমারী থানা ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত বাংলাদেশি যুবকের পরিচয় পাওয়া গেছে।