সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

প্রথমবারের মতো বাংলাদেশ-নেপাল বঙ্গবন্ধু রাগবি সিরিজ

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো নিজেদের মাঠে বিদেশি দলের বিপক্ষে রাগবি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। প্রতিযোগিতাটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক পুরুষ রাগবি সিরিজ। আর্মি স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার শুরু হবে এই সিরিজ। উদ্বোধনী দিনে সেভেন-এ সাইডে বাংলাদেশ-নেপাল দুটি ম্যাচ খেলবে। বুধবার হবে ফিফটিন-এ সাইডের একমাত্র ম্যাচটি। ২০০৭ সাল থেকে বাংলাদেশে রাগবির পথচলা শুরু। মাঝের সময় বাংলাদেশ দল দেশের বাইরে খেলেছে। এই প্রথম দেশের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করছে ফেডারেশন। সংস্থাটির সাধারণ সম্পাদক মৌসুম আলী জানালেন স্থানীয় পর্যায়ে রাগবি ছড়িয়ে দিতে বিদেশি দলের সঙ্গে খেলার উদ্যোগ নেওয়ার কথা। “অনেক দিন ধরে আমরা রাগবি চালিয়ে নিচ্ছি। এতদিন আমরা দেশের বাইরে খেলতেও গিয়েছি। এখন নিজেদের মাঠে আন্তর্জাতিক প্রতিযোগিতা করা প্রয়োজন। তাছাড়া প্রতি বছর একটি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট করার বাধ্যবাধকতাও আছে এশিয়ান রাগবির পক্ষ থেকে। এজন্যই এই সিরিজের আয়োজন।” “ইন্দোনেশিয়া, সিরিয়া, লাওস-এই সব দলকে দেশের বাইরে আমরা হারিয়েছি। কিন্তু দেশে খেলাটির প্রচলন আরও বৃদ্ধি করতে হলে আমাদের নিজেদের মাঠে খেলতে হবে। এ চিন্তা থেকে আমরা নেপালের বিপক্ষে সিরিজ আয়োজন করছি।” এ সিরিজের পৃষ্ঠপোষকতা করছে হা-মীম গ্রুপ।