সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ফুটবলাররা পেলেন ৫ লাখ করে অর্থ পুরস্কার

অনলাইন ডেস্ক :

গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে বাংলাদেশের মেয়েরা। স্বাধীনতার ৫০ বছর পূরণে দেশের ক্রীড়াঙ্গনে এটিই ছিল সেরা অর্জন। এর প্রেক্ষিতেই বয়সভিত্তিক এই নারী দলকে রোববার (১৯ জুন) নিজ কার্যালয়ে সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফজয়ী নারী দলের ২৩ সদস্য পেয়েছে ৫ লাখ অর্থ পুরস্কার। নারী দলের পাশাপাশি সংবর্ধনা পেয়েছেন জাতীয় পুরুষ ফুটবল দল’ও। ২০২০ সালে ঢাকায় মুজিব বর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালকে হারায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় জামাল ভুঁইয়ারা। প্রথম ম্যাচ ২-০ গোলে জিতে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচ হয় গোল শূন্য ড্র। এই সিরিজ জয়ের ফলে প্রধানমন্ত্রীর তরফ থেকে সেই সিরিজের চূড়ান্ত স্কোয়াডে থাকা ২৫ ফুটবলার পেয়েছেন ৫ লাখ অর্থ পুরস্কার। এছাড়া সংবর্ধনা ও অর্থ পুরস্কার পেয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের ১৮ জন খেলোয়াড়। পুরুষ ফুটবল দলের কোচ-কর্মকর্তা আটজন, নারী ফুটবল দলের কোচ কর্মকর্তা ১০ জন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের চারজন কর্মকর্তাকে ২ লাখ টাকা করে উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে এই পুরস্কার পেয়ে আনন্দিত ফুটবলাররা। সামনে আরও ভাল করার প্রত্যয় শুনিয়েছেন নারী দলের রক্ষণভাগের খেলোয়াড় আঁখি খাতুন,’এই পুরস্কার আমাদের অনুপ্রেরণা জোগাবে। সামনের ম্যাচগুলোতে আমরা যেনো আরও ভাল করতে পারি সেই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের জন্য দোয়া করবেন। ‘ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড সুমন রেজা বলেন,’অবশ্যই এই পুরস্কার আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমাদের আরও ভাল খেলতে হবে। ‘