সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আ’লীগ নেতার বাসা থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার

জেলা প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফার বাসা থেকে টিসিবির এক হাজার লিটার সয়াবিন তেল, ৫শ’ কেজি চিনি, ৫শ’ কেজি মুশুরি ডাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জে তার ঘর থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের এসব পণ্য আলমগীর হোসেন সবুজের মালিকানাধীন ডিলার প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজে ওঠানো হয়। রাতেই কালিগঞ্জ বাজারের দোকানে বিক্রয় করার জন্য আবুল হোসেনের বাসায় মজুদ রাখেন।
বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, স্থানীয়রা গোপন সূত্রে জানতে পেরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে বাকেরগঞ্জ থানার একটি টিম গিয়ে আবুল হোসেন খলিফার বাসা থেকে টিসিবির পন্য উদ্ধার করে।

এ বিষয় আবুল হোসেন খলিফা জানান, আলমগীর হোসেন সবুজ শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে তিনি টিসিবির পণ্য সংগ্রহ করে তার বাসায় রাখেন। সেখান থেকে সবুজ পরে পণ্যগুলো নিয়ে যাবে।