সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ব্লাড ক্যানসারে আক্রান্ত পানামার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কর্টিজো ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ৬৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট বলেন, তিনি সুস্থ আছেন ও ভালো বোধ করছেন। খবর এএফপির। টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট কর্টিজো (৬৯) বলেন, মে মাসের শেষের দিকে রুটিন পরীক্ষার পর ডাক্তাররা তার রক্তে হিমোগ্লোবিন ও শ্বেতকনিকার মাত্রা কমে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন। এরপর বায়োপসি শেষে তার শরীরে ক্যানসার শনাক্ত হয় বলে কর্টিজ জানান। প্রেসিডেন্ট বলেন, রোগের মাত্রা সম্পর্কে জানতে জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনে আবারও পরীক্ষা করাবেন। তিনি আরও বলেন, আমি বলতে চাচ্ছি আমি ভালো আছি, সুস্থ আছি। আমি আমার নিয়মিত কাজকর্ম চালিয়ে যাব।তিনি আরও বলেন, আমি বলতে চাচ্ছি আমি ভালো আছি, সুস্থ আছি। আমি আমার নিয়মিত কাজকর্ম চালিয়ে যাব।