সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

আমিরাতে ঈদুল আজহা ৯ জুলাই

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা আগামী ৯ জুলাই উদযাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি এই তথ্য জানিয়েছে।খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী ৩০ জুনবৃহস্পতিবার ইসলামি জি¦লহজ মাসের শুরু হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি অনুযায়ী, জি¦লহজ মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয় ঈদুল আজহা, যেটি ৯ জুলাই তারিখে পড়েছে। তাই সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আমিরাতের সরকারি ক্যালেন্ডার অনুসারে আরাফাতের দিন, অর্থাৎ ঈদুল আজহার আগের দিনও ছুটি থাকে। সেই হিসাবে, এ বছর আমিরাতবাসী শুক্রবার ৮ জুলাই থেকে সোমবার ১১ জুলাই পর্যন্ত ছুটি পাচ্ছেন।সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়।