সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

শেরপুরের ঝিনাইগাতিতে বন্যায় নিহত-৩, আহত শতাধিক

বন্যায় প্রায় ৪শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ্য হয়েছে; পানি বন্দি বহু পরিবার

মোঃ আবু রায়হান, শেরপুর :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বন্যায় দুইজন নিহত শতাধিক আহত। বন্যার পানির তীব্র স্রোতে প্রায় ৪শতাধিক ঘরবাড়ির ক্ষয়-ক্ষতিসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানও বিলীন হয়েছে। অসংখ্য রাস্তা-ঘাট, পুল-কালভার্ট ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৭টি ইউনিয়নের হাজার হাজার পরিবার। উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলি ঘর-বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। নি¤œাঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে। রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় কৃষকের কৃষিপন্য বাজারজাত করতে পারছে না। সরকারিভাবে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তা অপ্রতুল। বন্যায় গৃহহীন পরিবার ও পানিবন্দি পরিবারগুলো দুর্ভোগের শিকার হয়েছে। নিহত ব্যক্তি ঝিনাইগাতী ইউনিয়নের বৈরাগী পাড়া গ্রামের আশরাফ আলী। আরেকজন ধানশাইল ইউনিয়নের কৃষক আবুল কালাম। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট চিকিৎসা নিচ্ছে। বন্যার পানিতে উপজেলার সিংহভাগ নি¤œাঞ্চল তলিয়ে আছে। অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার দেখে সার্বিক সহযোগিতা জরুরি প্রয়োজন। দু’দফা বন্যায় কোটি কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশ থাকে যে বিধবা জরিনার একমাত্র শেষ সম্বল বাড়ি-ঘর টি নদী গর্ভে বিলিন হয়ে গেছে ।