সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

টানা পঞ্চম দিনে দুই শতাধিক মৃত্যু, শনাক্ত ১২২৩৬

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে টানা পঞ্চম দিন দুই শতাধিক মৃত্যু দেখলো দেশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, সর্বশেষ ২২৬ জন নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

এর আগে বুধবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় দেশে ২১০ জনের মৃত্যু এবং ১২ হাজার ৩৮৩ জন আক্রান্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি। শনাক্তের হার ২৭.২৩ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ১.৬১ শতাংশ।

এদিকে, একদিনে আরও ৮ হাজার ৩৯৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন, সুস্থতার হার ৮৪.৫১ শতাংশ।

বিশ্ব পরিস্থিতি

মহামারি করোনাভাইরাস আক্রান্ত হয়ে পুরো বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪০ লাখ ৫৭ হাজার ৬১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৪৯ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ২৯৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ২১৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৮ হাজার ১০৪ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৩৯৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯ হাজার ৭২৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৭৪ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১১ হাজার ৪০৮ জনে।