সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নদীতে গোসলের সময় স্ত্রীকে চুমু দিয়ে মারধরের শিকার

অনলাইন ডেস্ক :

এক ব্যক্তি নদীতে গোসলের সময় স্ত্রীকে চুমু দিয়ে মারধরের শিকার হয়েছেন। ওই ব্যক্তিকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের উত্তরপ্রদেশের সরযু নদীতে এই ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যায়, চুমুর ঘটনার পর ওই ব্যক্তিকে তার স্ত্রীর কাছ থেকে টেনে দূরে নিয়েছে উপস্থিত কিছু লোক এবং পরে বেশ কয়েকজন মিলে তাকে কিল, চড় ও লাথি মারতে থাকে। এর মধ্যে একজনকে বলতে শোনা যায়, এই ধরনের অশ্লীলতা অযোধ্যায় সহ্য করা হবে না। খবর এনডিটিভির। এদিকে স্বামীকে যখন লোকজন মারধর করছিল তখন স্ত্রী তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টায় তিনি ব্যর্থ হন। পরে উত্তেজিত কিছু মানুষ ওই দম্পতিকে মারধর করতে করতেই নদীর তীরে উঠায়। এই ব্যাপারে অযোধ্যা পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।