সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম পতনের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক :

মুদ্রাবাজারে আবারো জোর ধাক্কা খেল ভারতীয় রুপি। বুধবার (২৮ জুন) বাজার খুলতেই ডলারের বিপরীতে রুপির দাম পতনের নতুন রেকর্ড হয়েছে। এক মার্কিন ডলারের দাম হয়েছে ৭৮.৮৬ রুপি। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। গত মঙ্গলবার যখন শেয়ার বাজার বন্ধ হয়, তখন ডলারের বিপরীতে রুপির দাম ছিল ৭৮.৭৭। বুধবার তা আরো কমেছে। আর তার সাথেই পতন হয়েছে শেয়ার সূচক সেনসেক্সের। বুধবার ৪৩৫.২২ পয়েন্ট কমে তা দাঁড়াল ৫২,৭৪২.২৩। পতন হয়েছে ০.৮২ শতাংশ। নিফটির ১৩২.০৫ পয়েন্ট পতন হয়েছে। এখন তা দাঁড়িয়েছে ১৫,৭১৮.১৫। শতকরা হার ০.৮৩। বাজার বিশেষজ্ঞ অনুজ চৌধুরীর মতে, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। দেশে সেনসেক্সেরও পতন হয়েছে। সে কারণে পড়েছে রুপির দাম। সূত্র : আনন্দবাজার পত্রিকা