সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

মানহানির মামলা করলেন রোনালদো

অনলাইন ডেস্ক :

১৩ বছর আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ক্যাথরিন মায়োরগা নামের এক নারীর সঙ্গে শারিরীক সম্পর্ক হয়েছিল পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু পরের বছর থেকেই ওই ঘটনাকে ‘ধর্ষণ’ হিসেবে দাবি করছিলেন ক্যাথরিন। ২০১৮ সাল থেকে বিষয়টি নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয় হয় সিআরসেভেনের। অভিযোগ থেকে মুক্তি পেয়ে রোনালদো এখন ৬২ লাখ ডলারের মানহানি মামলা করেছেন। রোনালদোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন ইতিমধ্যেই সেই নারীর আইনজীবী লেজলি মার্ক স্টোভালকে আদালতের চিঠি পাঠিয়েছেন। স্টোভাল এখনও পর্যন্ত কোনো উত্তর দেননি। ৮ জুলাইয়ের মধ্যে তাকে সেই চিঠির উত্তর দিতে হবে। ক্যাথরিনের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা বরাবরই স্বীকার করেছেন রোনালদো। তবে ঘটনাটি দুজনের সম্মতিতে হয়েছিল বলেও তিনি বারবার বলে আসছেন। রোনালদোর আইনজীবিদের দাবি, টাকার লোভেই এমন কা- ঘটিয়েছেন ক্যাথরিন। উল্লেখ্য, গত শুক্রবার এই ধর্ষণ মামলাটি আদালতে উঠলে তা খারিজ করে দেন বিচারক জেনিফার ডোরসি। ৪২ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, এখন চাইলেও ক্যাথরিন মায়োরগা পুনরায় মামলা করতে পারবেন না। এ ছাড়া রোনালদোকে হয়রানি ও সম্মানহানি করায় শাস্তির মুখে পড়তে হবে ক্যাথরিনের আইনজীবী লেজল মার্ক স্টোভালকে। কোর্টে উপস্থাপিত কাগজপত্র বেশিরভাগই সাজানো ছিল বলে উল্লেখ করেছেন বিচারক।