সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বিলবাওয়ের কোচ হলেন বার্সার সেই ভালভের্দে

অনলাইন ডেস্ক :

২০২০ সালে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর অবসরেই সময় পার করেছেন এরনেস্তো ভালভের্দে। ২০২২-এ এসে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন স্প্যানিশ এই কোচ। নতুন মৌসুমে ভালভের্দেকে দেখা যাবে আতলেতিকো বিলবাওয়ের ডাগ আউটে।  বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালভের্দের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিলবাও। সর্বশেষ ২০১৭-এর মে থেকে ২০২০-এর জানুয়ারি পর্যন্ত বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব সামলিয়েছেন তিনি। তার অধীনে বার্সেলোনা জিতেছে দুটি লা লিগা শিরোপা, একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। তৃতীয় দফায় বিলবাওয়ের প্রধান কোচের দায়িত্ব নিলেন ভালভের্দে। এর আগে ২০০৩ থেকে ২০০৫ এবং ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন। এ ছাড়া ২০০২ সালে দলটির সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন। তার অধীনেই ২০১৫ সালে স্প্যানিশ সুপার কাপ জয় করে বিলবাও।