সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় ৪০ বছর বয়সী পেঙ্গুইনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

বিশ্বের প্রাচীনতম পেঙ্গুইনগুলোর মধ্যে একটি ম্যাগেলানিক পেঙ্গুইন ৪০ বছর বয়সে সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় মারা গেছে।

সান ফ্রান্সিসকো চিড়িয়াখানা ও উদ্যান কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

কতৃপক্ষ জানিয়েছে, ক্যাপ্টেন ইও নামক পুরুষ পেঙ্গুইনটি এমন প্রজাতির, যাদের গড় আয়ু ২০ থেকে ৩০ বছর হয়ে থাকে।

১৯৮০ এর দশকে মাইকেল জ্যাকসনের শর্ট ফিল্মের জন্য পেঙ্গুইনটির ক্যাপ্টেন ইও নামকরণ করা হয়েছিল।

চিড়িয়াখানা বলেছে, প্রাণীটি তার দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি হারিয়েছিলো এবং বিশেষ কৌশলে তাকে খাবার দিতে হত।

ম্যাগেলানিক পেঙ্গুইনগুলো দক্ষিণ আমেরিকার অধিবাসী। তারা ২ ফুট (৬০ সেন্টিমিটার) লম্বা এবং ওজনে ১৪ পাউন্ড এর বেশি হয়ে থাকে ।