সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ইরান সফরে পুতিনের সঙ্গী এরদোয়ান

অনলাইন ডেস্ক :

আগামী সপ্তাহে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে সিরিয়া নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দেবেন তিনি। রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রমলিনের তরফ থেকে এ খবর জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পুতিনের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান উপস্থিত থাকবেন। গত মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ১৯ জুলাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান সফরের পরিকল্পনা করছেন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। এ পরিস্থিতির মধ্যে দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন পুতিন। এর আগে তিনি গত জুনের শেষের দিকে তাজিকিস্তান সফর করেছেন।