সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

লবণযুক্ত কাঁচা চামড়া কেনা শুরু বৃহস্পতিবার

ফাইল ছবি

কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়া কেনা বৃহস্পতিবার থেকে শুরু হবে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, সারাদেশে ১৫৪টি ট্যানারি সরকার নির্ধারিত মূল্যে লবণযুক্ত কাঁচা চামড়া কিনবে।
বুধবার রাজধানীর ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ট্যানার ও সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
শাহীন সাংবাদিকদের বলেন, গত তিনদিনে প্রায় সাড়ে তিন লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছেন ট্যানাররা।
গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ৯৫ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের আশা প্রকাশ করেন তিনি।
বিটিএ সভাপতি বলেন, কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে রাসায়নিকের প্রয়োজন হয়। ট্যানাররা সুপারভাইজড বন্ড সুবিধার আওতায় রাসায়নিক সংগ্রহ করেন।
তিনি বলেন, ‘ট্যানারি শিল্পের স্বার্থে সুপারভাইজড বন্ড বজায় রাখা এবং এর সুবিধা বাড়ানো প্রয়োজন। এই সুবিধা বাড়ানোর জন্য বিটিএ ইতিমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করেছে।’

—ইউএনবি