সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কলকাতায় সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রীর মৃত্যু

ভারতের কলকাতায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী নিহত এবং তার মা গুরুতর আহত হয়েছেন।
নিহত শাজমিলা জিসমাম মুন চবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
এ ঘটনায় আহত হয়েছেন তার মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শিরিন আরা চৌধুরী ডলি।
পারিবারিক সূত্র অনুযায়ী, মুন ও তার বড় ভাই লেফটেন্যান্ট সাফওয়ান জসির চৌধুরী তাদের মা ডলিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ জুলাই ভারতে নিয়ে যান। ১০ জুলাই তাদের দিল্লি যাওয়ার কথা ছিল।
মুনের বাবা ও এবি ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘১০ জুলাই রাস্তা পার হওয়ার সময় মুন ও তার মাকে একটি দ্রুত গতির বাস ধাক্কা দেয়। তাদের দুজনকেই কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ১২ জুলাই মুন শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’
জসিম জানান, তার স্ত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক এবং মুনের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

—ইউএনবি