সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জোকোভিচকে খেলাতে

অনলাইন ডেস্ক :

উইম্বলডন জিতে রাফায়েল নাদালের সঙ্গে ব্যবধান কমানো নোভাক জোকোভিচ হয়তো অধীর হয়ে আছেন ইউএস ওপেনে খেলতে। তবে এই টুর্নামেন্টে তার খেলা নিয়ে জেগেছে প্রবল সংশয়। করোনাভাইরাসের টিকা না নেওয়াদের যে যুক্তরাষ্ট্রে যাওয়ারই অনুমতি নেই। হোয়াইট হাউস সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্টের নাগরিক ও অভিবাসী ছাড়া অন্যদের দেশটিতে ঢুকতে হলে কোভিড-১৯ প্রতিষেধক টিকা নিতে হবে এবং বোর্ডিংয়ের আগে এর প্রমাণপত্রও দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছেন টেক্সাসের সিনেটর ড্রিউ স্প্রিঙ্গার। জোকোভিচকে যুক্তরাষ্ট্রে খেলতে দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুরোধও করেছেন তিনি। “ইউএস ওপেন খেলতে নোভাক জোকোভিচের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছেন বাইডেন। কিন্তু তিনি লাখ লাখ অবৈধ, টিকা না নেওয়া মানুষকে সীমান্ত অতিক্রমের অনুমতি দিচ্ছেন।” “হে, জো (বাইডেন) টিকা না নেওয়া আর একজন বেশি মানুষ (যুক্তরাষ্ট্রে) এলেই বা কী!!!?!!” করোনাভাইরাসের টিকা নেইনি, নেওয়ার পরিকল্পনাও নেই-সোজাসাপ্টা ঘোষণা দিয়েছিলেন জোকোভিচ। সে কারণে বছরের শুরুর গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি এই টেনিস তারকা। তবে ইংল্যান্ডে সবশেষ উইম্বলডনে খেলেছেন এই সার্বিয়ান এবং শিরোপাও জিতেছেন। গ্র্যান্ড স্ল্যামে যা তার ২১তম শিরোপা। ২২ শিরোপা জিতে সবার উপরে রয়েছেন স্প্যানিশ তারকা নাদাল। আগামী অগাস্টে শুরু হবে ইউএস ওপেন। প্রতিযোগিতাটির আকর্ষণ বাড়াতে জোকোভিচকে চান অনেকে। কিন্তু বাঁধ সাধছে যুক্তরাষ্ট্রের আইন।