সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,  উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া(পশ্চিম পাড়া জনু হাজী বাড়ি) গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে জাকির হোসেন (২৮) ও কসবা পৌরসভা খারপাড়া গ্রামের হাবিব মিয়া ছেলে মো: এমরান হোসেন (২০) ।
বৃহস্পতিবার ১৪ জুলাই রাত ৯টায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশে কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাবিবুর রহমান এবং এসআই মো: আমান উল্লাহ আমান, এসআই/মোঃ খাইরুল ইসলাম, এএসআই আবদুজ জাহের ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভার খারপাড়া চেয়ারম্যান বাড়ীর সামনে রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাটারি চালিত অটোরিকশাকে থামানোর নির্দেশ দেয় এবং গাড়ি তল্লাশি করে আসামিগণের হেফাজতে থাকা বস্তা হতে ৬৫ বোতল বিদেশি মদ ৯০০ বোতল বিয়ার ও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করত কোর্টে প্রেরণ করা হয়েছে।