সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কর্মকর্তা- কর্মচারী পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬ কর্মকর্তা-কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসন। ১৩ জুলাই বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: শাহগীর আলম এর সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে আলোচনা শেষে সর্বসম্মুখে পুরষ্কারপ্রাপ্তদের পুরস্কার, সর্বসম্মুখে তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার অফিস সহকারী মোহাম্মদ গোলাম কিবরিয়া, এল এ শাখার জারিকারক মো: ফজলু মিয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের জারিকারক পন্ডিত সরকার ও উপজেলার হরষপুর উপসহকারী ভূমি কর্মরর্তা আব্দুল ওহাব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীন সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার দায়িত্বেরত ইউএনও প্রমুখ।