সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

অনলাইনন ডেস্ক :

বহু জল্পনা কল্পনা শেষে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত হলো। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়া তাকে শপথবাক্য পাঠ করান।

শ্রীলঙ্কায় চলমান গণবিক্ষোভের মুখে গতকাল (১৪ জুলাই) পদত্যাগ করেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তার স্থলাভিষিক্ত হলেন রনিল বিক্রমাসিংহে।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে একটি সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। সেখান থেকে তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সে দেশেই অবস্থান করছেন।