সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

জেসুসে মুগ্ধ আর্তেতা

অনলাইন ডেস্ক :

গাব্রিয়েল জেসুসকে পেয়ে আর্সেনালের শক্তি বেড়েছে অনেকখানি। প্রতিপক্ষের রক্ষণকে যিনি এলোমেলো করে দিতে জানেন। ইতোমধ্যে এর প্রমাণও মিলতে শুরু করেছে। প্রাক-মৌসুমে প্রস্তুতিতে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্স দারুণ খুশি দলটির কোচ মিকেল আর্তেতা। এভারটনের বিপক্ষে শনিবার প্রীতি ম্যাচে আর্সেনালের ২-০ গোলের জয়ে প্রথম গোলটি করেন জেসুস। ৩৩তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। তিন মিনিট পর বুকায়ো সাকার ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন তিনি। গত সপ্তাহে নুরেমবুর্কের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্সেনালের ৫-৩ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন কদিন আগে সাড়ে ৪ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে দলটিতে আসা জেসুস। এভারটনের বিপক্ষে জয়ের পর আর্তেতা জেসুসের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। “সে প্রতিপক্ষের রক্ষণকে এলোমেলো করে দেয়ৃএবং সব সময় দলের দায়িত্ব নেয়। সে সত্যিকারের হুমকি (প্রতিপক্ষের জন্য) আর এটাই আমাদের দরকার।” “সে বহুমুখী মেধাসম্পন্ন খেলোয়াড়, তবে স্পষ্টত আমরা তাকে যেভাবে বিকশিত করতে চাই, সেটা (নাম্বার নাইন) পজিশনে।” নতুন মৌসুমে নিজেদের মিশন শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আরও তিনটি ম্যাচ খেলবে আর্সেনাল। চেলসি ও মেজর লিগ সকারের দল অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলার পর আগামী ৩০ জুলাই লন্ডনে সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের প্রস্তুতি পর্ব।