সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ওয়েস্ট ইন্ডিজকে ভুলতে চান না তাইজুল

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজে পুরো সফরে দলের সঙ্গে ছিলেন তাইজুল ইসলাম। কোনো ম্যাচের একাদশেই জায়াগা হচ্ছিল না তাঁর। অবশেষে সফরের শেষ ম্যাচটিতে শরিফুল ইসলামের পরিবর্তে দলে ঢুকেন তাইজুল। প্রায় আড়াই বছর পর ওয়ানডে খেলতে নেমেই বনে গেলেন নায়ক। ১০ ওভারে দুই মেডেনসহ মাত্র ২৮ রান খরচ করে এই বাঁহাতি স্পিনার শিকার করেন পাঁচ উইকেট। ম্যাচ শেষে তাইজুল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে আমার টেস্ট অভিষেক হয়েছিল, তখনও পাঁচ উইকেট পেয়েছিলাম। ওয়ানডেতেও এখানে এসে প্রথমবার পাঁচ উইকেট পেলাম। ওয়েস্ট ইন্ডিজে আর আসি বা না আসি, এটা সবসময় আমার মনে থাকবে। ‘উইন্ডিজ দলপতি নিকোলাস পুরানের উইকেটটি নিয়ে পাঁচ উইকেট পূরণ করেন তাইজুল। পুরানের উইকেটটি নেওয়ার পর তাইজুলের উযদযাপনটা ছিল দেখার মতো। এ ব্যাপারে তিনি বলেন, ‘পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি সবসময়ই অন্যরকম। এটা বলে বোঝানোর মত নয়। সে জন্যই হয়তো একটু লাফালাফি করেছি (হাসি)। অনেক ভালো লেগেছে। ’