সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রোমায় যোগ দিচ্ছেন দিবালা

অনলাইন ডেস্ক :

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে পাওলো দিবালার সাত বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে। তবে ইতালিরই আরেক ক্লাবে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। দলবদলবিষয়ক নির্ভরযোগ্য ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো মতে, দিবালার নতুন ঠিকানা এএস রোমা। ফ্রি এজেন্ট দিবালা তিন বছরের চুক্তি করবেন রোমার সঙ্গে। অর্থ্যাৎ ২০২৫ সাল পর্যন্ত রোমার সঙ্গে থাকবেন দিবালা। এই ট্রান্সফারে বড় ভূমিকা রোমা কোচ হোসে মরিনহোর। রোমার প্রজেক্ট নিয়ে বেশ কয়েক বার দিবালার সঙ্গে কথা বলেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ। ২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন দিবালা। জুভেন্তাসের টানা পাঁচ বছরের লিগ শিরোপা জয়ে দিবালার অনবদ্য অবদান ছিল। চারবার কোপা ইতালিয়ার শিরোপার পাশাপাশি জুভেন্টাসকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে ভূমিকা রেখেছিলেন দিবালা। গত মৌসুমে দীর্ঘদিন ইনজুরিতে থাকা এই তারকা ২৯ ম্যাচে করেছেন ১৩ গোল।