সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নারী হকি বিশ্বকাপে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ

অনলাইন ডেস্ক :

পুরো আসরে দুর্দান্ত খেলতে থাকা আর্জেন্টিনার সামনে সুযোগ ছিল তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু বিশ্বকাপের ফাইনালে হেরে গেছে দলটি। রোববার রাতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল নেদারল্যান্ডস। এ নিয়ে নবম বারের মতো হকি বিশ্বকাপ জিতল ডাচ মেয়েরা। স্পেনের তেরেসায় অনুষ্ঠিত ফাইনালে প্রথম মিনিটেই দুইটি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু গোল করতে ব্যর্থ হয় তারা। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৭তম মিনিটে মারিয়া ভার্সকুরের গোলে এগিয়ে যায় ডাচরা। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডরিক মাতলা। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩৬তম মিনিটে নেদারল্যান্ডসের হয়ে তৃতীয় গোলটি করেন ফেলিস আলবারস। ম্যাচের ৪৬তম মিনিটে আর্জেন্টিনার অগাস্টিনা গোরজেলানি গোল করলেও সেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শিরোপা না জিততে পারলেও আসরের ব্যক্তিগত পুরস্কারে আর্জেন্টিনারই জয়জয়কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার মারিয়া গ্রানাত্তো। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বেলেন সুচ্চি। ৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টিনার অগাস্টিনা গোরজেলানি।