সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

শেখ হাসিনা স্টেডিয়ামের ডিজাইনে খুশি বিসিবি

অনলাইন ডেস্ক :

পূর্বাচলে ‘দ্য বোট’ খ্যাত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু করার চেষ্টা করছে বিসিবি। ৩৮ একর জমিতে নির্মিতব্য স্টেডিয়ামের ডিজাইনের জন্য পরামর্শক কোম্পানি নিয়োগের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। গত রোববার পরামর্শক চূড়ান্ত করতেই পঞ্চম বোর্ড সভা হয়েছে বিসিবির পরিচালকদের। আন্তর্জাতিক টেন্ডারে অংশ নেওয়া দুটি কোম্পানি বোর্ড সভায় প্রেজেন্টশন দিয়েছে। সেখান থেকে দুটি কোম্পানির প্রেজেন্টশন মনে ধরেছে বিসিবির। তাদেরকে আর্থিক প্রস্তাবনা দিতে বলা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে যেটি উপস্হাপন করবে দুটি কোম্পানি। তারপরই চূড়ান্ত হবে স্টেডিয়ামের পরামর্শক কোম্পানি। বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘দুটি কোম্পানিকে নির্বাচিত করে পাঠিয়েছে। ঐ দুটি প্রেজেন্টেশন দেখে মনে হয়েছে ভালো। ওরা নামকরা। পৃথিবীর নাম করা স্টেডিয়াম থেকে শুরু করে সবখানেই কাজ করেছে। এমসিজি, ওভাল; ওদের দুটি প্রজেন্টেশন দেখেই আমরা খুশি।’ আর্থিক প্রস্তাবনা দেখার পরই একটি কোম্পানিকে পরামর্শক হিসেবে কাজ দেওয়া হবে। বিসিবি সভাপতি বলেছেন, ‘ভেবেছিলাম আজকেই ফিন্যান্সিয়ালটাও করে ফেলতে। কিন্তু মিনিমাম সাত দিনের একটা নোটিশ পিরিয়ড দিতে হয়। আজকে থেকে সাত দিন পর আমাদের জানালে আমরা বিষয়টি দেখব।’