সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতব: ঈদের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ইউএনবি, ঢাকা :
করোনাভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশ লড়াই করে যাচ্ছে এবং এই লড়াইয়ে জিততে হবে বলে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘আমরা গত এক বছরেরও বেশি সময় ধরে কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। তবে এই লড়াইয়ে আমাদের জিততে হবে এবং আমরা জিতব।’

দেশবাসীকে করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো করোনার স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা।

বুধবার উদযাপিত হতে যাওয়া মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আজ সকালে (২০ জুলাই) বাংলাদেশ টেলিভিশনও অন্যান্য মিডিয়ায় প্রচারিত এক ভিডিও বার্তায় শেখ হাসিনা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী দেশ-বিদেশের সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানান এবং কোভিডে প্রাণ হারানোদের আত্মার মাগফিরাত কামনা করেন।