সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জ্বালানি তেলের বাজার নিয়ে পুতিন ও সৌদি যুবরাজের ফোনালাপ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্থানীয় সময় বৃহস্পতিবার জ্বালানি তেলের বৈশ্বিক বাজার নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। ক্রেমলিন এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পুতিন ও সৌদি যুবরাজের মধ্যে ফোনালাপ হলো। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন ও যুবরাজ মোহাম্মদ ‘আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁরা ওপেক+ গ্রুপের সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।’ সৌদি নেতৃতাবাধীন ওপেক তেলের বাজার সমন্বয় ও ভালোভাবে নিয়ন্ত্রণে অনেক বছর ধরে রাশিয়াসহ অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে সহযোগিতা বজায় রেখে আসছে। ওপেক+ গ্রুপটি নভেল করোনাভাইরাস মহামারিকালে তেলের উৎপাদন হ্রাস করে তেলের বাজারে মূল্য ধস রোধ করে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করে। কোভিড-১৯ বিধিনিষেধ প্রত্যাহারের পরে বেশির ভাগ দেশে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় ওপেক + ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি করে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে তেলের সরবরাহ নিয়ে আবার উদ্বেগ সৃষ্টি হয়। এতে তেলের দাম বেড়ে এ বছর ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়েছে। ক্রেমলিন বিবৃতিতে আরও বলেছে, পুতিন ও যুবরাজ মোহাম্মদ ওপেক+ সদস্যদের সহযোগিতায় ‘বিশ্বে জ্বালানি তেলের বাজারে প্রয়োজনীয় ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে’ বলে সন্তোষ প্রকাশ করেন।