সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিরিয়ার খ্রিস্টান অধ্যুষিত গ্রামে রাশিয়ার বিমান হামলায় নিহত ৭

অনলাইন ডেস্ক :

সিরিয়ার পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে খ্রিস্টান অধ্যুষিত গ্রামে রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশুসহ সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন।তুর্কিয়ের সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য জানায়।বিরোধী বিমান পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী, রাশিয়ার যুদ্ধবিমান লাতাকিয়ার খমেইমিম বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে আল-ইয়াকুবিয়া ও জুদাইদা গ্রামে হামলা চালায়। দ্য হোয়াইট হেলমেটস বা সিরিয়ান সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, পাঁচ শিশুসহ সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন।২০১৭ সালে আস্তানা বৈঠকে তুর্কিয়ে, রাশিয়া ও ইরান বাশার আল আসাদের নিয়ন্ত্রণে নেই এমন এলাকায় চারটি ‘নিরাপদ অঞ্চল’ তৈরির বিষয়ে সম্মত হয়। তবুও সিরিয়ার বাহিনী, ইরান সমর্থিত সন্ত্রাসী ও রাশিয়া হামলা চালিয়ে চারটির তিনটি এলাকা দখলে নিয়েছে। এখন তারা ইদলিব দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।যদিও তুর্কিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি শক্তিশালী করতে অতিরিক্ত একটি চুক্তি পৌঁছে। তা সত্ত্বেও ২০১৯ সালের মে মাসে আবারও হামলা জোরদার করা হয়। পরে ২০২০ সালের ৫ মার্চ হওয়া আরও একটি চুক্তি অনুযায়ী বর্তমানে যুদ্ধবিরতি টিকে আছে।দ্য হোয়াইট হেলমেটস বা সিরিয়ান সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, পাঁচ শিশুসহ সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন।২০১৭ সালে আস্তানা বৈঠকে তুর্কিয়ে, রাশিয়া ও ইরান বাশার আল আসাদের নিয়ন্ত্রণে নেই এমন এলাকায় চারটি ‘নিরাপদ অঞ্চল’ তৈরির বিষয়ে সম্মত হয়। তবুও সিরিয়ার বাহিনী, ইরান সমর্থিত সন্ত্রাসী ও রাশিয়া হামলা চালিয়ে চারটির তিনটি এলাকা দখলে নিয়েছে। এখন তারা ইদলিব দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।যদিও তুর্কিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি শক্তিশালী করতে অতিরিক্ত একটি চুক্তি পৌঁছে। তা সত্ত্বেও ২০১৯ সালের মে মাসে আবারও হামলা জোরদার করা হয়। পরে ২০২০ সালের ৫ মার্চ হওয়া আরও একটি চুক্তি অনুযায়ী বর্তমানে যুদ্ধবিরতি টিকে আছে।