সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গুগল সহ-প্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মাস্কের

অনলাইন ডেস্ক :

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গে ব্রিন অভিযোগ করেছেন, তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বের এই শীর্ষ ধনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।এ নিয়ে একটি টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, সের্গেই এবং আমি বন্ধু। গত রাতে আমরা একসঙ্গে একটি পার্টিতে ছিলাম! আমি নিকোলকে তিন বছরে মাত্র দুইবার দেখেদেছি, যে কয়বার তার সঙ্গে আমার দেখা হয়েছিল ততবারই আমাদের আশপাশে অনেক লোক ছিল। আমাদের মধ্যে রোমান্টিক কিছুই নেই। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ডিসেম্বরে ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহান ও এলন মাস্ক মিয়ামির আর্ট বেসিল ফেস্টিভ্যালে সম্পর্কে জড়ান। ওই সময়ে শ্যানাহান ও সের্গে ব্রিন আলাদা হলেও একই বাড়িতে থাকছিলেন। একই সময়ে ইলন মাস্ক সঙ্গীতশিল্পী গ্রিমসের সঙ্গে কেবলই সম্পর্ক ভেঙেছিলেন। মাস্ক ও নিকোল শ্যানাহানের সম্পর্ক ছিল সংক্ষিপ্ত সময়ের। কয়েক সপ্তাহ এই সম্পর্কের পর সের্গে ব্রিনের সঙ্গে অসংলগ্ন মতপার্থক্যের কথা উল্লেখ করে দাম্পত্যের অবসান ঘটাতে বিচ্ছেদের আবেদন করেন শ্যানাহান। ইলন মাস্ক ও সের্গে ব্রিনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গভীর। সিলিকন ভ্যালিতে পরিদর্শনের সময় প্রায়ই ব্রিনের বাড়িতে থাকতেন মাস্ক। এ ছাড়া ব্রিন একবার বলেছিলেন, মৃত্যুর পর নিজের সম্পদ দাতব্যে দানের বদলে তিনি বরং তা মাস্ককে দিয়ে যেতে চান।