সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

স্বপ্ন পূরণ হওয়ার অপেক্ষায় বাবা-ছেলে

অনলাইন ডেস্ক :

১৯৮৮ সাল থেকে বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিয়ে আসছেন জিয়াউর রহমান। গ্র্যান্ডমাস্টার হওয়ার পর থেকে নিজেকে আরও শাণিত করে যাচ্ছেন। পাশাপাশি একমাত্র ছেলে তাহসিন তাজওয়ারের মাঝেও খুঁজে বেড়াচ্ছেন নিজের ছায়া। তাইতো ছেলেকে ভবিষ্যতের দাবাড়ু বানানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুজনের স্বপ্ন ছিল একই সঙ্গে বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলবেন। সেই স্বপ্ন এখন পূরণ হওয়ার পথে। তাদের জায়গা হয়েছে বাংলাদেশ দলে। কাল বুধবার ভারতের চেন্নাইর উদ্দেশে ঢাকা ছাড়ছেন নিয়াজ-জিয়া-শিরিনরা। বাবা জিয়াউর রহমানের মতো ছেলে তাহসিন তাজওয়ারও দাবা নিয়ে বড় স্বপ্ন দেখেন। ফিদে মাস্টার থেকে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। এবার তো বাবার সঙ্গে প্রথম দাবা অলিম্পিয়াডে জায়গা পেয়ে আলাদা রোমাঞ্চ কাজ করছে তার। তাহসিনবলেছেন, ‘অনেক ভালো লাগছে। এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। বাবার সঙ্গে একই দলে খেলবো। এখন দাবা অলিম্পিয়াডে ভালো করার চেষ্টা করবো। দেশের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে।’ তাহসিন ২০১০ সালে বাবার সঙ্গে তুরস্কে বিশ্ব দাবা অলিম্পিয়াডে সফরসঙ্গী ছিলেন। ২৩২১ রেটিংধারী ছেলে এখন একই সঙ্গে খেলবেন। তাই বাবা জিয়াউর রহমানও খুব খুশি। জিয়া ১৪ বছর বয়সে অলিম্পিয়াডে খেলেছেন। আর ছেলের অভিষেক হচ্ছে ১৬ বছর বয়সে। জিয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আশা করছি, ও ভালো করতে পারবে। ওর মধ্যে প্রতিভা আছে। তবে দাবা অলিম্পিয়াডে কতটুকু ভালো ফল হবে তা বলা কঠিন। আমাদের সেভাবে টিমওয়ার্ক হয়নি। যদি সবার ফর্ম ঠিক থাকে তাহলে ভালো ফল হবে মনে হচ্ছে।’
বাংলাদেশ দল
ওপেন বা পুরুষ দল: গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। ক্যাপ্টেন : মাসুদুর রহমান মল্লিক দিপু।
নারী দল: নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, নারী আন্তর্জাতিক মাস্টার শারমিন সুলতানা শিরিন, নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার। ক্যাপ্টেন : নারী ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।