সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বিশ্ব রেকর্ড গড়লেন ফরাসি তরুণ

অনলাইন ডেস্ক :

ইনিংস শুরু করতে নেমে ফিরলেন শেষ ওভারে। মাঝের সময়টায় সুইজারল্যান্ডের বোলারদের ওপর ছড়ি ঘোরালেন গুস্তাভ ম্যাকিয়ান। বিধ্বংসী ব্যাটিংয়ে উপহার দিলেন দারুণ সেঞ্চুরি। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টির একটি রেকর্ড নিজের করে নিলেন ফ্রান্সের এই ব্যাটসম্যান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্বের টুর্নামেন্টে সোমবার ক্যারিয়ারের প্রথম শতকটি করেন ম্যাকিয়ান। ৯ ছক্কা ও ৫ চারে ৬১ বলে খেলেন ১০৯ রানের বিধ্বংসী ইনিংস। ম্যাকিয়ান সেঞ্চুরিটি করেন ১৮ বছর ২৮০ দিন বয়সে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতক হাঁকানো সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান এখন তিনি। শুধু তাই নয়, ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি। রেকর্ডটি এতদিন ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর ৩৩৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। খেলেছিলেন অপরাজিত ১৬২ রানের ইনিংস। যেখানে ১৬টি ছক্কা মেরেছিলেন জাজাই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০ বছর বয়সের নিচে এই সংস্করণে সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। ম্যাকিয়ানের রেকর্ড গড়া সেঞ্চুরির ম্যাচটি ১ উইকেটে হেরে যায় ফ্রান্স। ১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ ৬ বলে ১৬ রানের সমীকরণ মিলিয়ে জয়ের উল্লাসে মাতে সুইসরা। চলতি বাছাইপর্বেই আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন ম্যাকিয়ান। অভিষেকেই ফিফটি করেন ডানহাতি এই ব্যাটসম্যান। গ্রুপ-২ এ নিজেদের আগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৫৪ বলে ৭৬ রানের ইনিংসটি খেলেন তিনি।