সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়ার মেয়েরা

অনলাইন ডেস্ক :

গত বছর ছেলেদের কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবার মেয়েদের কোপার সেমিতেও মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেখানে অবশ্য হেরে গেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কলম্বিয়া। গ্রুপ ‘এ’তে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে কলম্বিয়া। অন্যদিকে, আর্জেন্টিনা নিজেদের গ্রুপ ‘বি’ তে ছিল দ্বিতীয় স্থানে। মঙ্গলবার সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে কলম্বিয়া। গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারছিল না তারা। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ। বাকি সময়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। তবে গোল শোধ করতে পারেনি তারা। বুধবার ভোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে।