সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ইনজুরিতে বার্সেলোনার বিপক্ষে নেই পগবা

অনলাইন ডেস্ক :

হাঁটুর চোটে পড়েছেন পল পগবা। তাই বার্সেলোনার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ইউভেন্তুসের এই ফরাসি মিডফিল্ডার। সেরি আর ক্লাবটি সোমবার এক বিবৃতিতে ২৯ বছর বয়সী এই ফুটবলারের চোটের কথা জানায়। তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি। তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন এবং চিকিৎসা চালিয়ে যাবেন বলে জানায় ইউভেন্তুস। ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় মৌসুম কাটানোর পর এই মাসের শুরুতে ফ্রি ট্রান্সফারে পুরনো ঠিকানা ইউভেন্তুসে ফেরেন পগবা। প্রাক-মৌসুমে ইউভেন্তুসের প্রথম প্রীতি ম্যাচে লাস ভেগাসে শিভাস গুয়াদালাহাওরার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলেন তিনি। তুরিনের দলটি নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বার্সেলোনার মুখোমুখি হবে। আগামী ১৫ অগাস্ট সাসসুয়েলোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২-২৩ সেরি আ আসর শুরু করবে ইউভেন্তুস।