সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

লকডাউনের সকালে ঢাকায় ফিরে বিপাকে

লঞ্চ করে সদরঘাটে এসে যানবাহন না পেয়ে দূর্ভোগে পরে হাজার হাজার ঢাকা ফেরত মানুষ। ছবিটি শুক্রবার তোলা। ছবি: মঈন আহমেদ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আবার শুরু হয়েছে লকডাউনের বিধিনিষেধ; ঈদের ছুটি শেষে দক্ষিণের বিভিন্ন জেলা থেকে শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছাতে পারলেও যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

টার্মিনাল নেমে যানবাহন না পেয়ে কেউ পায়ে হেঁটে, কেউবা রিকশা বা ভ্যানে চেপে রওনা হয়েছেন গন্তব্যের উদ্দেশ্যে। ভাগ্যবান যারা রিকশা বা ভ্যানে উঠতে পেরেছেন, তাদের দিতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া।

লকডাউনের প্রথম দিন সকালে রাজধানীর বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা। কিন্তু পুরান ঢাকার সদরঘাটের সড়কে দেখা যায় রাতের লঞ্চে ঢাকায় আসা মানুষের মিছিল।