সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পাকিস্তানের হারে সিরিজ ভাগাভাগি

অনলাইন ডেস্ক :

গলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৫০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ২৬১ রানে। ফলে ২৪৬ রানের বিশাল জয় পেয়েছে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে পাক অধিনায়ক বাবর একাই লড়েছেন। ১৪৬ বলে একটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে ৮১ রানের ইনিংস খেলেছেন তিনি। ওপেনার ইমাম-উল-হক এক রানের জন্য অর্ধশতক মিস করেছেন। উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। শেষ দিকে ২৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ইয়াসির শাহ। ফের ৫ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার নতুন প্রতিভা প্রভাত জয়সুরিয়া। কম যাননি রমেশ মেন্ডিসও, তিনি নিয়েছেন ৪ উইকেট। এই জয়ের ফলে ১-১- এ সমতায় শেষ হলো দুুই ম্যাচের টেস্ট সিরিজ। উল্লেখ্য, প্রথম টেস্টে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা ম্যাচসেরা হয়েছেন। আর দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন প্রভাত জয়সুরিয়া।