সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

‘শুক্লপক্ষ’তে ভয়াবহ টুইস্ট: ভিকি

অনলাইন ডেস্ক :

থ্রিলারে এ সময়ের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। তার কাজ মানেই অন্যরকম আগ্রহ তৈরি হয় দর্শকের মাঝে। আরও একবার তাই সাইকোলজিক্যাল থ্রিলার গল্প ‘শুক্লপক্ষ’ নিয়ে চরকিতে ফিরছেন ভিকি। প্রথমবারের মতো সিরিয়াল কিলারের গল্প নিয়ে থ্রিলার ওয়েবফিল্ম নির্মাণ করেছেন ভিকি। সেদিক দিয়ে দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারবেন বলে মনে করছেন নির্মাতা। তিনি বলেন, ‘খুবই ইউনিক একটি গল্প শুক্লপক্ষ। দর্শকের অবচেতন মনকে অনেক প্রশ্ন ছুড়ে দেবে। এ ছাড়াও এ গল্পের শেষেই আমার দেয়া সবচেয়ে ভয়াবহ টুইস্ট থাকবে দর্শকদের জন্য।’ সচরাচর প্রমিনেন্ট শিল্পী নিয়ে কাজ করা প্রসঙ্গে ভিকি জানান, এবার যাদের সঙ্গে কাজ করেছেন তাদের অনেকের সঙ্গে প্রথম কাজ ভিকির। ইন্ডাস্ট্রিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা একদল তরুণ অভিনয়শিল্পী নিয়ে কাজ করেছেন তিনি। যারা পরিচালকের শিল্পী হিসেবে একাগ্রতার সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে জিয়াউল রোশান ও সুনেরাহ বিনতে কামাল বেশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। শুটিংয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে ‘শুক্লপক্ষ’ টিমকে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জঙ্গল ও নদীর পাশাপাশি নানা চ্যালেঞ্জিং লোকেশনে শুট করা হয়েছে ওয়েবফিল্মটি। এমনটাই জানান নির্মাতা। রেদোয়ান রনির প্রযোজনায় ‘শুক্লপক্ষ’তে রোশান, সুনেরাহ ছাড়াও অভিনয় করেছেন খায়রুল বাশার, ফারুক আহমেদ, শরীফ সিরাজসহ অনেকে। ১১ আগস্ট থেকে চরকিতে স্ট্রিমিং করা হবে ‘শুক্লপক্ষ’র।