সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

অবসরের ঘোষণা দিলেন ভেটেল

অনলাইন ডেস্ক :

ফর্মুলা ওয়ানের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল অবসরের ঘোষণা দিয়েছেন। এই মৌসুম শেষেই অবসরে যাবেন তিনি। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানান জার্মান এই ড্রাইভার। ২০০৭ সালে যুক্তরাষ্ট্র গ্রাঁ প্রিতে বিএমডব্লিউ সবারের হয়ে ফর্মুলা ওয়ানে অভিষেক হয় ভেটেলের। ৩৫ বছর বয়সী ভেটেল ক্যারিয়ারে সেরা সময় কাটিয়েছেন রেড বুলের হয়ে। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত তাদের হয়ে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ছয় মৌসুম ফেরারিতে কাটালেও তাদের হয়ে কিছু জেতা হয়নি ভেটেলের। বর্তমানে তিনি অ্যাস্টোন মার্টিনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছেন। অবসরের ঘোষণার পর ভেটেল বলেছেন,’এই খেলাকে অনেক ভালবাসি। শুরু থেকেই এটি আমার জীবনের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু ট্র্যাকে যে জীবন আছে, এর বাইরেও একটা জীবন আছে। একজন রেসিং ড্রাইভার হওয়া আমার একমাত্র পরিচয় না। আমার একটি পরিবার আছে এবং আমি তাদের আশপাশে থাকতে ভালোবাসি। আমি ফর্মুলা ওয়ানের বাইরে পরিবারকে সময় দিতে চাই। ‘