সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মুশফিক পেলেন বর্ষসেরা ওয়ানডে একাদশের টুপি

অনলাইন ডেস্ক :

সময়টা মোটেও ঠিকঠাক যাচ্ছে না মুশফিকুর রহিমের। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ‘বিশ্রামের’ মোড়কে সুযোগ পাননি। এ ছাড়া ফেসবুকে নিজের আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে ব্যাপক বিতর্কিত হয়েছেন। বোর্ড ঘুরিয়ে হলেও তাকে সতর্ক করেছে। এমন পরিস্থিতির মাঝে ‘মি. ডিপেন্ডেবল’ এর জন্য এলো সুখবর। আইসিসির নির্বাচিত ২০২১ বর্ষসেরা ওয়ানডে একাদশের একজন ছিলেন মুশফিক। তারই স্বীকৃতি স্বরূপ এবার আইসিসি থেকে তিনি বর্ষসেরা একাদশের টুপি বুঝে পেলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সেই টুপি পরা হাসিমুখের ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। কমেন্টে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। ২০২১ সালে দেশের হয়ে ৯টি ওয়ানডে খেলেছেন মুশফিক। এক সেঞ্চুরিতে করেছেন ৪০৭ রান। গড় ৫৮.১৪। সেই একাদশে বাংলাদেশ থেকেই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন। বাকি দুজন ছিলেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। একাদশের অধিনায়ক করা হয়েছিল পাকিস্তানের বাবর আজমকে। ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্ত চামিরা।