সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জার্মানি-ইংল্যান্ড নারী ইউরোর ফাইনালে

অনলাইন ডেস্ক :

নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড ও জার্মানি। আগামী রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। স্বাগতিক ইংল্যান্ড প্রথমবারের মতো ইউরো শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে। অন্যদিকে, নবম শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামবে জার্মানরা। এর আগে গত মঙ্গলবার প্রথম সেমিফাইনালে সুইডেনকে ৪-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। গত বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করেছেন জার্মান স্ট্রাইকার আলেকজান্দ্রা পপ। এর মধ্য দিয়ে চলতি টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ৬ গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি। সামন ম্যাচে ৬ গোল করেছেন ইংল্যান্ড ফরোয়ার্ড বেথ মিড- এরও।