সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল ‘ফরোয়ার্ড’

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সাবেক রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতা মিলে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। দলটির নাম ‘ফরোয়ার্ড’। স্থানীয় সময় বুধবার তাঁরা এ ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন এ দল যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থার বাইরে একটি তৃতীয় শক্তি হয়ে উঠবে বলে অনেকে আশা করছেন।নতুন দলটির সহ-সভাপতি হবেন সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াং এবং নিউ জার্সির প্রাক্তন রিপাবলিকান গভর্নর ক্রিস্টিন টড হুইটম্যান। তাঁরা আশা করছেন, নতুন রাজনৈতিক দলটি মার্কিন রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের বিকল্প হয়ে উঠবে।জনসমর্থন আদায় করার জন্য দলটির নেতারা যুক্তরাষ্ট্রের ২৪টি শহরে ধারাবাহিকভাবে নানা আয়োজন করবেন। আগামী ২৪ সেপ্টেম্বরে তাঁরা হিউস্টন শহরে আনুষ্ঠানিকভাবে দলটির উদ্বোধন করবেন। দলটি আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের কোনো একটি বড় শহরে জাতীয় সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করছে।রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছরে আত্মপ্রকাশ করা তিনটি রাজনৈতিক দল একীভূত হয়ে নতুন দলটি গঠিত হচ্ছে। দলটির নেতারা গত বছরে গ্যালাপ পরিচালিত একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বলেছেন, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন, রাজনীতিতে তৃতীয় শক্তির প্রয়োজন।