সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জরিমানার মুখে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ধীর-গতির বোলিংয়ের জন্য জরিমানার কবলে পড়লো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। রোববার (৩১ জুলাই) এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। গত শুক্রবার ত্রিনিদাদে অনুষ্ঠিত হয় পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। সেই ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার লেসলি রেইফার, নিগেল ডুইগুইড, থার্ড আম্পায়ার গ্রেগ ব্রেথওয়েট এবং চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গাস্টার্ড ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ধীর-গতির ওভার রেটের অভিযোগ আনেন। আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী স্লো-ওভার রেটের সাথে জড়িত বা নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রত্যক ওভারের জন্য ঐ খেলোয়াড়ের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান অপরাধ স্বীকার করায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬৮ রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। আজ সোমবার সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।