সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

শাকিবের চোখ এবার হলিউডে

অনলাইন ডেস্ক :

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। পশ্চিমবঙ্গের দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন। এবার কিং খানের চোখ হলিউডে। সেই লক্ষ্যে এগোচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় এক অনুষ্ঠানে এমনটাই জানালেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থাপক শাকিবকে প্রশ্ন করেন, আপনি যদি কখনো হলিউডে কাজ করেন তাহলে কোন চরিত্রে অভিনয় করবেন? উত্তর তিনি বলেন, সবে তো পা রাখলাম এখানে (যুক্তরাষ্ট্রে)। পাশে এক সুন্দরী বসিয়েছি। সময় দিন। বাংলাদেশি বংশোদ্ভূত অনেকে কিন্তু হলিউডের অনেক বিখ্যাত সিনেমায় টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন। খুব বেশিদিন হয়নি যে, এশিয়ানরা হলিউডের মেইনস্ট্রিমের সিনেমায় কাজ করছেন। যারা কাজ করছেন তারা প্রত্যেকে সাকসেসফুল। তা ছাড়া নেটফ্লিক্সের সবথেকে জনপ্রিয় সিনেমা ‘এক্সট্রাকশন’ বাংলাদেশকে নিয়ে হয়েছে। এই সিনেমাটি নেটফ্লিক্সের হায়েস্ট রেটিংয়ের সিনেমা। শাকিব বলেন, হলিউডে অভিনয় করলে কোন ক্যারেক্টারে অভিনয় করবো সেটা তো জানি না। তবে আগামীতে কাজ করবো ইনশাআল্লাহ। গত শুক্রবারে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাদের দু’জনকে ঘিরেই আয়োজনটির নাম ছিল ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।